ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ই-কমার্স সাইট কিউকমের সিইও রিপন মিয়া গ্রেফতার

প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ই-কমার্স সাইট কিউকমের সিইও রিপন মিয়াকে। রবিবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


সোমবার (৪ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।


জানা যায়, অন্যান্য ই-কমার্স সাইটের মতো কিউকমও চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতো। প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ইভ্যালি, ই-অরেঞ্জসহ কয়েকটি ই-কমার্স সাইটের মালিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের পর সম্প্রতি অফিস বন্ধ করে দেয় কিউকম। এই ই-কমার্স সাইটটির বিরুদ্ধে গ্রাহকদের পণ্য সঠিক সময়ে ডেলিভারি না দেওয়াসহ টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑